গাজীপুরে সোস্যাল মিডিয়া আড্ডা
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোস্যাল মিডিয়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম অধ্যাপক। এ সময় বক্তব্য রাখেন আয়েশ উদ্দিন, প্রফেসর এমএ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, মুক্তিযোদ্ধা মহর আলী, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক এসএম আলম বলেন, সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সকল সরকারি দফতরকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুত জনগণকে সেবা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তাদের স্ব স্ব দফতরের ডিজিটাল কার্যক্রম তুলে ধরেন।
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল