গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় একটি ব্রিজের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে জিন্সের প্যান্ট এবং কফি কলারের গেঞ্জি রয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, সকালে সালদ-গিয়াসপুর সড়কের সালদা কাজীবাড়ি ব্রিজের পাশে গলায় দড়ি পেঁচানো ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের মাথায় এবং বাম চোখের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাত করে এবং গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ওই স্থালে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল