পদদলিতদের পরিবারকে লাখ টাকা প্রদানের ঘোষণা
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মেজবানির খাবার খেতে গিয়ে সোমবার দুপুরে পদদলিত হয়ে ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রাম নগরীর মোট ১৪টি কমিউনিটি সেন্টারে খাবারের আয়োজন করা হয়। স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারটি প্রায় ১৫ বছরের পুরনো। এখানে শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বী ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।
স্থানীয় এক ওয়ার্ড কমিশনার জানান, নিহতদের পরিবারকে নগদ ১ লাখ টাকা ও শেষকৃত্য সম্পন্ন করতে ৫ হাজার টাকা দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কমিউনিটি সেন্টার এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। খাবার বিতরণের সময় প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে শতাধিক ব্যক্তি আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা