অভয়নগরে নৈশপ্রহরী খুন
যশোরের অভয়নগরে হাবিবুর রহমান হবি (৫৫) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নওয়াপাড়া পৌরসভার তালতলা বাজারে ভৈরব নদ তীরবর্তী পাথর ও বালু ব্যবসায়ী আব্দুর রহিমের ঘাট থেকে ওই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান হবি নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে শ্রমিকরা ঘাটে এসে বালুর মধ্যে নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি জানতে পেরে ঘাট মালিক পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর দুপুরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসাপাতাল মর্গে প্রেরণ করে।
অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলের সামনের মুদি দোকান জয়নাল স্টোরের তালা ভাঙা দেখা গেছে। ধারণা করা হচ্ছে- নৈশপ্রহরী হবি চোর চক্রকে তালা ভাঙতে দেখে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি জানান, পুলিশ ঘটনা খতিয়ে দেখছে এবং হত্যাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা করছে।
মিলন রহমান/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ-বিএনপির অর্ধশত নেতাকর্মী
- ২ অনুপ্রবেশ করা ৬ বাংলাদেশিকে ভারতীয় গ্রামবাসীর গণপিটুনি, ভিডিও ভাইরাল
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী
- ৪ জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন
- ৫ জামায়াত নেতার অর্ডারে লক্ষ্মীপুর ভোটের সিল তৈরি