রসিক নির্বাচন : ইভিএম ভোটের ফলাফলে এগিয়ে লাঙল
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। ওই কেন্দ্রের দুই হাজার ৫৯ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫২ জন ভোট দিয়েছেন।
ওই কেন্দ্রের ফলাফলে লাঙল প্রতীক ৬৭৪টি, নৌকা ৩৩৪টি এবং ধানের শীষ প্রতীক ১১৭টি ভোট পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি বুথে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলকভাবে রংপুরের ওই একটি কেন্দ্রেই ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন।
রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জিতু কবীর/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি