রসিক নির্বাচন : লাঙল ১০৭৭৬৩, নৌকা ৪০৯০৭, ধানের শীষ ২০৬০৭
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের ১৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ১২৪টি কেন্দ্রের ফলাফলে এক লাখ ৭ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন।
নির্বাচন কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে ঘোষিত ১২৪টি কেন্দ্রের ফল অনুযায়ী লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৭৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪০ হাজার ৯০৭ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২০ হাজার ৬০৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীভাবে রসিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনা চলছে। রাতেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
জিতু কবীর/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে