গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সড়ক দুর্ঘটনায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দুঃস্থ ও শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষক মোতাহার হোসেন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সন্ধ্যায় কোনাবাড়ি দুঃস্থ ও শিশু পুনর্বাসন কেন্দ্রে ইফতারের পর প্রশিক্ষক মোতাহার হোসেন (৫০) মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।
পথিমধ্যে তিনি কোনাবাড়ি এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে পৌঁছলে পিছন থেকে একটি দ্রুতগামি ট্রাক তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ওই ট্রাকসহ চালককে আটক করেছে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ২ জয়পুরহাটে মোবাইল অ্যাপের মাধ্যমে মিলবে জ্বালানি তেল
- ৩ ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- ৪ প্রশাসনের জব্দ করা বালু লুট, নিলাম কার্যক্রম স্থগিত
- ৫ লাইসেন্স ছাড়াই ৮ বছর ধরে চলছে প্রাইভেট হাসপাতাল, অবশেষে সিলগালা