বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনোয়ার সম্পাদক সালেহ
বরগুনা প্রেসক্লাবের ২০১৮ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আনোয়ার হোসেন মনোয়ারকে সভাপতি ও আবু জাফর সালেহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সকল সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার চিত্তরঞ্জন শীল এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্য মনির হোসেন কামাল এবং মো. মিজানুর রহমান মিজান।
নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক যুগান্তরের বরগুনা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার