ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আইএমএস সনদ অর্জন করল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে এই প্রথম ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) সার্টিফিকেট অর্জন করলো গাজীপুরস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ।

মঙ্গলবার ওই হাসপাতাল ও নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদানকারী কোম্পানি ব্যুরো ভেরিতাস কর্তৃপক্ষের বাংলাদেশ প্রতিনিধি মো. মাসুদ হাসান ওই সনদ প্রদান করেন। এসময় সনদটি গ্রহণ করেন হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও জায়তুন বিনতি সুলাইমান।

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর জোহার ইসমাইল, মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হাসান, চিফ নার্সিং অফিসার নরলিজা কেমিন, চিফ ফাইনান্সিয়াল অফিসার নুর আদিলা প্রমুখ।

উল্লেখ্য, হাসপাতালটি ২০১৩ সালে গাজীপুরস্থ তেতুইবারি এলাকায় প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালটি আইএমএস সনদ অর্জন করার জন্যে ২০১৬ সালে উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সকল কার্যক্রম ইনটিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় নিয়ে আসে যা আই.এস.ও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট, ১৪০০১:২০১৫ পরিবেশ, ১৮০০১:২০০৭ নিরাপত্তা এর ব্যবস্থাপনার জন্যে নির্ধারিত।

আমিনুল ইসলাম/এমএএস/আইআই