স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর স্ত্রী শম্পা ইসলামের (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের রহমান নগরের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের দাবি, সকালে দাম্পত্য কলহে স্বামী বাপ্পী মাত্রা অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন স্ত্রী শম্পা ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গৃহবধূ শম্পা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা