ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে অাসা যানবাহন ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এর ওপর নদী এলাকায় শীতের তীব্রতা একটু বেশি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বানিজ) মো. খোরশেদ অালম জানান, সন্ধ্যার পর নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১১টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
রুবেলুর রহমান/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি