গাজীপুরে ৫ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
গাজীপুরের চৌরাস্তা এলাকা হতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক-সরঞ্জামাদি ও গাড়ি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে র্যাব-২ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এমএমজেড/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি