প্রেমিকার বিয়ের এক সপ্তাহ পর প্রেমিকের আত্মহত্যা
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোমান (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে ওই যুবকের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোমানের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ ডিসেম্বর ওই তরুণীর বিয়ে হয়। শুক্রবার ভোরে রোমানের মরদেহ তার কক্ষ থেকে উদ্ধার করা হয়। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার কারণে রোমান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রেমিকার বিয়ে হওয়ার কারণে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।
আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা