নেত্রকোনায় ছেলেদের চেয়ে মেয়েদের জিপিএ-৫ বেশি
নেত্রকোনায় পিএসসি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। মোট ১৭৭৭ জন জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ৮৭৯ জন ছেলে এবং ৮৯৮ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ছেলেদের চেয়ে ১৯ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।
নেত্রকোনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৯০৮ জন। শনিবার বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজ উদ্দিন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের কাছে পিএসসি পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। এদিকে ইবতেদায়ি পরীক্ষায় জেলায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে।
কামাল হোসাইন/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা