প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা : প্রেমিক আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরকীয়া প্রেমের জের ধরে তানিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরকীয়া প্রেমিক ইকবালকে (২৮) আটক করেছে পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার সকালে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া বেগম উপজেলার পুরান বন্দর চৌধুরীপাড়া এলাকার সৌদী প্রবাসী নূর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কোটপাড়ায়।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক এসআই অজয় কুমার দাস জানান, সৌদী প্রবাসী নূর হোসেনের সঙ্গে ২০০৫ সালে তানিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামী নূর হোসেন সৌদীআরব থাকার ফলে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন তানিয়া। ধারণা করা হচ্ছে কোনো দ্বন্দ্বের জেরে গভীর রাতে তানিয়ার বাড়িতে এসে তাকে শ্বাসরোধে হত্যা করে ইকবাল। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি