বাঁশ নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের
বাঁশঝাড়ের মালিকানা-সংক্রান্ত বিরোধের জেরে সাভারের আশুলিয়ায় ভাইয়ের হাতে এক চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অারও ৫ জন।
নিহত ব্যক্তির নাম আবু তালেব মণ্ডল (৩৩)। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। রোববার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডিবনিয়ার গার্মেন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেবের স্ত্রী কামনা জানান, বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের মালিকানা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। দুপুরে তার স্বামীর মালিকানাধীন বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেয় তার চাচাতো ভাই ইউসুফ মণ্ডল, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা।
এ সময় তার স্বামী প্রতিবাদ করায় ইউসুফ মণ্ডল, মাসুদ, মোশারফ ও আবু বাক্কা ধারাল অস্ত্র দিয়ে তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আল-মামুন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা