৫০ টাকার জন্য বাবার হাতে শিশু খুন
প্রতীকী ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডে পারিবারিক কলহের জেরে আড়াই বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু লিসা ওই গ্রামের লিটনের মেয়ে বলে জানিয়েছেন হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন।
তিনি জানান, সকালে বাবা লিটন ও মা সাদিয়ার মধ্যে ৫০ টাকা নিয়ে ঝগড়া হচ্ছিল। এসময় পাশেই ছিল মেয়ে লিসি। ঝগড়ার এক পর্যায়ে মেয়েকে তুলে আছাড় দেন লিটন। গুরুতর আহত লিসিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নাসিম আনসারি/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা