রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় ভ্যানচালক নিহত
প্রতীকী ছবি
রাজবাড়ী-কুষ্টিয়া অাঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া এলাকায় মাইক্রোবাসের চাপায় ভ্যানচালক সাত্তার ফকির (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক মাইক্রোবাস ও চালক মো. অালী অাশরাফকে অাটক করেছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। নিহত সাত্তার ফকির বোয়ালিয়া এলাকার মৃত সাকেন ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভ্যানচালক সাত্তার ফকির পাংশা থেকে ভ্যানচালিয়ে তার নিজবাড়ি বোয়ালিয়া ফিরছিলেন। বোয়ারিয়া এলাকায় অাসলে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ভ্যানটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানের চালক নিহত হন।
পাংশা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা