জুতার ভেতর ৬ পিস স্বর্ণের বার
ফাইল ছবি
জুতার ভেতর নিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার।
আটক পাসপোর্ট যাত্রী ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান, শনিবার সকালে ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা ছয়টি স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন। পরে তা উদ্ধার করা হয়।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি