পাবনায় শ্বাসরোধে শিশু হত্যা, চাচি আটক
পাবনার বেড়া উপজেলায় তামিম (৬) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চাকলা ইউনিয়নের খাকছড়া চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির চাচিকে আটক করেছে পুলিশ।
নিহত তামিম চকপাড়া গ্রামের মনসুর আমিনের ছেলে এবং স্থানীয় আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সন্ধ্যার পর সে আর বাড়ি ফিরে না আসায় তার সন্ধানে খোঁজাখুজি শুরু হয়। রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি খড়ের গাদার নিচে তার মরদেহ খুঁজে পায় স্বজনরা।
বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহত শিশুটির গলায় গভীর দাগ রয়েছে। শিশুটিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
ওসি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে শিশুটিকে খুন করা হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচি আনজুয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একে জামান/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা