ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা যানবাহন ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, মধ্যে রাত থেকে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। আস্তে আস্তে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত ৩টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা