খালের কচুরিপানা থেকে শিশু উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে খালের কচুরিপানার ওপর থেকে এক শিশুকে (ছেলে) উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার দুপুরে শিশুটির কান্না শুনতে পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
গৌরনদী মডেল থানা পুলিশের (ওসি ) মো. মনিরুল ইসলাম জানান, চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম শুক্রবার দুপুরে প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে খালের ভেতর কচুরিপানার উপর এক শিশুর কান্না শুনতে পায়। এসময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায় ১৫/১৬ মাস বয়সের এই শিশুটিকে উদ্ধার করেন।
জনপ্রতিনিধিদের পরামর্শ অনুযায়ী নজরুল সরদার ও তার স্ত্রী লাইজু বেগম সন্ধ্যায় শিশুটিকে থানায় সোপর্দ করেন।
ওসি আরও জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাকে দুধ পান করানো হয়েছে। শিশুটিকে সেফ হোমে হস্তান্তরের জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে। এছাড়া শিশুটির বাবা মার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
সাইফ আমীন/এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা