ছেলেকে বিশ্ববিদ্যালয়ে রেখে বাড়ি ফেরা হলো না দাউদের
সড়ক দুর্ঘটনায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ দাউদ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এম এ দাউদ ফকিরহাটের মাসকাটা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
যুবলীগ নেতা দাউদের অকাল মৃত্যুতে ফকিরহাট উপজেলাসহ জেলার যুবলীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফকিরহাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বাবু জানান, শুক্রবার দুপুরে যুবলীগ নেতা দাউদ তার ছেলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি করে মোটরসাইকেল যোগে গোপালগঞ্জ থেকে ফকিরহাট ফিরছিলেন। প্রথিমধ্যে গোপালগঞ্জের পাথালিয়া এলাকায় একটি ট্রলি দাউদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাউদের মরদেহ ফকিরহাটে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাউদের মরদেহ দাফন করা হবে বলে ওয়াহিদুজ্জামান বাবু জানান।
শওকত আলী বাবু/ এমএএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা