ফাঁকা মাঠে মাদরাসা ছাত্রের মরদেহ
ফাইল ছবি
নওগাঁ শহরের চকপ্রসাদ গ্রামের একটি মাঠ থেকে সাকিব খান (১৭) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
সাকিব খান চকপ্রসাদ গ্রামের খাঁ-পাড়ার আজাহার আলীর ছেলে। সে চকপ্রসাদ আলীম মাদরাসার ছাত্র ছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, সকালে গ্রামের লোকজন একটি মাঠে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আব্বাস আলী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা