আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাবিক (৭) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে এ ঘটনা ঘটলেও দুপুরে তা নিশ্চিত করে পুলিশ।
নিহত সাকিব উপজেলার বগাদী গ্রামের শওকত আলীর ছেলে এবং স্থানীয় মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। আড়াইহাজার থানা পুলিশের ওসি এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু সাকিব মাদরাসায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
মো: শাহাদাত হোসেন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ২ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৩ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৪ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড
- ৫ স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ