সমুদ্রে গোসল করতে নেমে দুই রাখাইন তরুণের মৃত্যু
রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসবে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রাখাইন তরুণের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। এখনো আরো তিন জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
নিহতরা হলেন, ইমন চৌধুরী (২৩) ও মম সেন (২৪)। এর মধ্যে ইমন চৌধুরী ঢাকার রাজউক মডেল কলেজের ছাত্র বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাখাইন সম্প্রদায়ের বর্ষা উৎসব উপলক্ষে বিকেলে রাখাইন তরুণ-তরুণীরা সাগর স্নান করতে নামে। এসময় ইমন চৌধুরী ও মম সেন পানিতে ডুবে মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে আরো তিনজন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নুর জানান, অতিরিক্ত মদ্যপ অবস্থায় থাকার কারণে ঢেউয়ের ধাক্কায় তারা দুর্বল হয়ে পানিতে তলিয়ে যায়।
সায়ীদ আলমগীর/এসকেডি/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি