কুমিল্লায় ট্রাক থেকে বোমা ফেলার খবরে তোলপাড়
কুমিল্লার চান্দিনায় ট্রাক থেকে বোমা সদৃশ বস্তু ফেলার খবরে এলাকায় তোলপাড় চলছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে র্যাব-পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশ রওয়ানা হয়েছে বোম ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিকেল সোয়া ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে না পৌঁছায় ট্রাক থেকে ফেলে দেয়া বস্তুগুলো বোমা কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে একটি ট্রাক থেকে বেশ কয়েকটি মিষ্টির কার্টন ভর্তি বোমা সদৃশ বস্তু মহাসড়কের কুটুম্বপুর এলাকায় ফেলে ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে। বিকেল ৪টার দিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ‘মিষ্টির কার্টনে থাকা বোমা সদৃশ বস্তুগুলো বোমা বলে অনুমান করা হলেও এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, এরই মধে ঢাকা থেকে ঘটনাস্থলের উদেশ্যে রওয়ানা করেছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় করেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মো. কামাল উদ্দিন/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি