নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনার আট দিন পর মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি (পরিদর্শক) আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চত করে জানান, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে মামলাটি করেছেন। এতে সরকারি কাজে বাধা, জনস্বার্থ বিঘ্নিত, পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি কর্পোরেশনের একজন আইন কর্মকর্তা মামলার এজাহার দিলেও সেটা তিন দিনেও রেকর্ড হয়নি। অপরদিকে এমপি শামীম ওসমানের কর্মী হিসেবে পরিচিত যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম তার অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় অভিযোগ দিলেও সেটা জিডি হিসেবে গ্রহণ করে পুলিশ।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির
- ২ সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা
- ৩ নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
- ৪ সুন্দরবন উপকূলে ৬৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নজরদারিতে কোস্টগার্ড
- ৫ স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ