ফরিদপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
ফরিদপুরের কানাইপুরে ট্রাকচাপায় মির্জা মো. জাহাঙ্গীর হোসেন (৪৭) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কোশাগোপালপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মির্জা মো. জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের সাদেক মোল্লার ছেলে এবং কানাইপুর কোশাগোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এসএম তরুন/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ২ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৩ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৪ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত
- ৫ মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ফুফাতো ভাইয়ের