শ্রীপুরে গাড়ির চাকায় পিষ্ট দেহাবশেষ উদ্ধার
প্রতীকী ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একাধিক গাড়ির চাপায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি দেহাবশেষ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে দেহাবশেষটি উদ্ধার করা হয়।
নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে মাথার চুল দেখে মরদেহটি নারীর হতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসাইন ও স্থানীয়রা জানান, গত রাতের কোনো এক সময় এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয়। পরে তার ওপর দিয়ে একাধিক গাড়ি চলে যাওয়ায় নিহতের দেহটি কিছু অংশ সড়কে পিসে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সকালে দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাথার চুল দেখে মরদেহটি নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি