ফতুল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোনালিসা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে কেউ শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে গেছে বলে আশঙ্কা এলাকাবাসীর।
শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার বড় আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোনালিসা ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার বড় আমবাগান এলাকার ব্যবসায়ী শাহীন বেপারীর মেয়ে।
শাহীন বেপারী জানান, বড় মেয়ে মোনালিসা ও ছেলে শাহেদ হাসানকে (৯) বাসায় রেখে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে শ্বশুরবাড়িতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে প্রতিবেশীরা ফোন করে জানায় অজ্ঞাত এক যুবক আমার ঘরে গিয়ে কিছুক্ষণ পর বের হয়ে গেছে। এরপর তারা ঘরে গিয়ে মোনালিসাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, মোনালিসাকে বাসায় একা পেয়ে কোনো এক ব্যক্তি ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, ঘটনাটি রহস্যজনক। তবে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাবে না।
শাহাদাৎ হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছরের ঐক্যবদ্ধ বিএনপিতে ভাঙন ধরালো ২৬’র নির্বাচন
- ২ শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে
- ৩ ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
- ৪ অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস
- ৫ শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান