মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে চার তলা থেকে পড়ে আব্দুল জলিল (২৮) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসপাড়া গ্রামের মৃত সালামের ছেলে।
নিহত জলিলের বন্ধু দাসপাড়া গ্রামের বাসিন্দা শামীম আহমেদ স্বপন জানান, গত তিন বছর আগে জলিল মালয়েশিয়া যান। সেখানে কুয়ালালামপুর শহরের জেলান টেকনোলজি নামে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের চার তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জলিল মারা যান বলে তার সহকর্মীরা জানিয়েছেন।
নিহত জলিলের বড় ভাই আবুল হোসেন জানান, সোমবার তার মরদেহ দেশে আসার কথা রয়েছে। জলিলের দুই কন্যা সন্তান রয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি