চুয়াডাঙ্গায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক
ফাইল ছবি
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা থেকে জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন (৪৫), কর্মী সোলায়মান হক (৪৬) তার ভাই সামাউল হক (৪২)।
জীবননগর থানা পুলিশের ওসি মাহমুদুর রহমান জানান, অভিযান চালিয়ে তিন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের নাশকতা মামলায় দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, শনিবার সকালে চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করার জন্য জেলা সাংবাদিক সমিতির সামনে জড়ো হয়।
এ সময় পুলিশের অনুমতি না পাওয়ায় কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে জানান জেলা বিএনপি নেতা শরিফুজ্জামান শরিফ।
সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা