শিমুলিয়া ঘাটে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার লঞ্চ ও সিবোট ঘাটে তেলের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় পাড়ে থাকা একটি স্পিডবোট পুড়ে নষ্ট হয়ে যায়।
রোববার বেলা পৌনে ২টার দিকে ডিজেল অকটেনের তেলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর পাশে আরও কয়েকটি টিন-কাঠের টং দোকান থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এতে ফেরি ঘাটের কোনো সমস্যা হয়নি।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রোজায় কেজিতে বিদেশি ফলের দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত
- ২ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ৩ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৪ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৫ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে