পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে সড়ক উন্নয়ন জরুরি
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেছেন, কক্সবাজারকে আকর্ষণীয় ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে যাতায়াত ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এর উন্নয়ন সাধন করা খুবই জরুরি। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগরী বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সকল দফতরের সাথে সমন্বয় রেখে সড়ক উন্নয়ন করা হবে।
কক্সবাজার শহরের রোড নেটওয়ার্কবিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কউক সভাকক্ষে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় যাতায়াত দুর্ভোগ কমাতে পর্যটন এলাকায় কলাতলী সড়কের বিকল্প সড়ক হিসেবে হিলডাউন সার্কিট হাউস থেকে আনবিক শক্তি কমিশন পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাবনা উপস্থাপন করেন বক্তারা।
সভায় ট্রাফিক পুলিশের এএসপি বাবুল চন্দ্র বণিক বলেন, কলাতলী সড়কটি পর্যটকসহ স্থানীয় চলাচলের একমাত্র সড়ক হওয়ায় এখানে প্রায় সময় যানজট লেগেই থাকে। বিকল্প সড়ক চালু করা হলে যানজট নিরসন ও শহরের সৌন্দর্যবর্ধনে অনেক ভূমিকা রাখবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল আনোয়ার উল ইসলাম জেলগেট থেকে পাহাড়তলী হয়ে খুরুশকুল রাস্তার মাথা পর্যন্ত অন্য একটি সড়ক উন্নয়নের ব্যাপারে আলোচনা উত্থাপন করলে উপস্থিত কর্মকর্তারা মাস্টার প্ল্যানের সাথে সমন্বয় রেখে এবং পাহাড় সংরক্ষণের কথা বিবেচনায় রেখে সড়ক উন্নয়ন করার উপর গুরুত্বারোপ করেন।
সভায় তিনি প্রধান সড়কসমূহের বর্তমান অবস্থা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নের নিমিত্তে প্রস্তাবিত হলিডে মোড়, বাজারঘাটা-লারপাড়া (বাসস্ট্যান্ড) ও সুগন্ধা মোড়, সুগন্ধা পয়েন্ট-লাবণী পয়েন্ট সড়ক উন্নয়ন প্রকল্পের থ্রিডি প্রেজেন্টেশন করেন। কউকের এ উদ্যোগের প্রশংসা করে প্রকল্পগুলো বাস্তবায়নে সকলে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি আরডিসি জুয়েল আহমদ, ডিজিএফআই উপপরিচালক ফৌজুল কবির, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. শেখ ছাদেক, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়া, পিডিবির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার-এর প্রতিনিধি লে. বিএন হারুন অর রশিদ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেওয়ান মো. আব্দুল হাই আজাদ, কক্সবাজার বন বিভাগের শহর রেঞ্জের আরও মো. মেহেদী হাসান, কউক নির্বাহী প্রকৌশলী কাজী ফজলুল করিম ও বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম প্রমুখ।
সায়ীদ আলমগীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত