লামায় ২৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
প্রতীকী ছবি
বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও দুই সহস্রাধিক গুলিসহ চারজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দুর্গম এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন- তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) এবং মিফং মারমা (৪৫) ।
র্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, লামার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ সময় ১৪টি এসবিবিএল, ১১টি শুটারগান ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সৈকত দাশ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা