অক্ষমতার কারণে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি : ওবায়দুল কাদের
আন্দোলনে অক্ষমতার কারণে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার সাজার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়াশব্দ করবে না এটা বিএনপি ভাবেনি। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে।
সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর বিএনপি অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটি তাদের মনে রাখতে হবে। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।
ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। বিএনপি যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা