ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির উচিত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া : বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর পরিকল্পনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যমআয়ের দেশ।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর হরিপুর কুড়িপাড়া এলাকায় পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পারটেক্স কেবলস মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ২০১৪ সালের নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত সারাদেশে জ্বালাও-পোড়া আন্দোলন করে মানুষ হত্যা করেছে। ২৪ জন পুলিশ অফিসারসহ অসংখ্য মায়ের বুক খালি করেছে। এখন সেই শাস্তি নিজেরাই পাচ্ছে।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিএনপি এবার রাজপথে নামেনি। কারণ জ্বালা-পোড়াও করে কোনো লাভ হবে না তারা জেনে গেছে। যার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি মানববন্ধন, অনশন পালন করছে তারা। বিএনপির উচিত হবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংক খাত নিয়ে আরও বেশি সর্তক হওয়া প্রয়োজন। সুন্দরভাবে ব্যাংকগুলো যাতে পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার স্ত্রী পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাসেম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু, ম্যানিজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ, পারটেক্স এগ্রো লিমিটেডের চেয়ারম্যান কাবাসসুম কায়সার ও ম্যানেজিং ডিরেক্টর সাভেরা এইচ মাহমুদ প্রমুখ।

শাহাদাত/এএম/জেআইএম

আরও পড়ুন