চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য অংকন বড়ুয়া মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ (রোববার) সকাল ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাতে মোটরসাইকেলে চড়ে বিয়েতে যাচ্ছিলেন পুলিশ সদস্য অংকন বড়ুয়াসহ আরও দুই জন। পথে পটিয়ার ইন্দ্রপোল এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মনসুরাবাদ পুলিশ লাইনের সদস্য অভি বড়ুয়া (৩০)। আর গুরুতর আহত হন অংকন বড়ুয়াসহ শিমুল শীল নামে দুই জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি