দুর্ঘটনাকবলিতদের বাঁচাতে গিয়ে উদ্ধারকর্মীর মৃত্যু
জামালপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোল মাহমুদ (২৮) নামে স্থানীয় এক উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
বাস দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় উদ্ধারকর্মীদের মধ্যে মোহনপুর বেপারিপাড়া এলাকার গোল মাহমুদ (২৮) ভেঙে পড়া বিদ্যুতের খুঁটির সচল তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুভ্র মেহেদী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা