চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে কুলসুমা জান্নাত রিমা (২১) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার শাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইজঘোনা উত্তর পাড়া গ্রামে নিহতের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
চকরিয়া থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ৮টায় ঘরের বিমের সঙ্গে গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় কুলসুমার মরদেহ উদ্ধার করেছে। নিহতের মা নুরুন্নাহারের দাবি, স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় তার মেয়েকে শনিবার ভোরে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার এস আই মাইনুদ্দিন জানান, কুলসুমাকে ঘরের বিমের সঙ্গে ও গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শাওন কবির ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের সঙ্গে কথা হয়নি।
চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের মুছার পাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের মেয়ে কুলসুমা জান্নাত রিমার সঙ্গে শাহারবিল ইউনিয়নের উত্তর মাইজঘোনা গ্রামের বশির ড্রাইভারের ছেলে শাওন কবিরের বিয়ে হয় তিন বছর আগে।
নুরুন্নাহারের অভিযোগ, তার জামাতা ড্রাইভার শাওন কবির চট্টগ্রাম শহরে বসবাস করা একজনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ কারণে আমার মেয়েকে শাওন কবির প্রায় সময় নির্যাতন করত। নির্যাতনের ঘটনায় স্থানীয়ভাবে অনেক সালিশ বিচারও হয়েছে। স্বামীর নির্যাতনে কিছুদিন আগে মেয়েকে বাবার বাড়ি নিয়ে যাই। সমঝোতা হওয়ার পর এক সপ্তাহ পূর্বে কুলসুমাকে শ্বশুর বাড়িতে পাঠানো হয়।
সায়ীদ আলমগীর/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত