ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সবাই ভোট দিলে জাতিসংঘে বাংলা প্রতিষ্ঠা পাবে

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার দাবিতে বেনাপোলে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে বেনাপোলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

jagonews24

ভাষার মাসে জাগো নিউজের ব্যতিক্রমী এ আয়োজনে প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

র‌্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ‘জাতিসংঘে বাংলা চাই’ ভোট দিয়ে উদ্বোধন করেন।

jagonews24

বেলা ১১টায় অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ভাষার জন্য আন্দোলন করে জীবন দেয়ার ঘটনা পৃথিবীতে একমাত্র নিদর্শন বাংলাদেশের রয়েছে। এ ভাষার জন্য সালাম, বরকত, রফিক জব্বারসহ নাম না জানা অনেকে বুকের রক্ত দিয়েছেন। তাদের ঋণ শোধ করতে এখনো পারিনি আমরা। পারিনি জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষায় রূপ দিতে। আমাদের মাতৃভাষা বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করার জন্য জাগো নিউজ আয়োজন করেছে তা দেশে বিরল। আজকে অনলাইনে ভোট দিয়ে জাতিসংঘের প্রধান দপ্তরে পৌঁছে দেয়া হবে আমাদের দাবির কথা। জানাতে হবে বাংলা আমার ভাষা বাংলা, আমার মায়ের ভাষা। জাতিসংঘে বাংলা ভাষা চাই।

jagonews24

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রেস ক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির বেনাপোল প্রতিনিধি রাশেদুর রহমান রাশু জাগো নিউজের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জাতিসংঘে সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে অনলাইনে ভোট প্রদান এ প্রথম একটি অনুষ্ঠান। সীমান্তের ছোট এ শহর থেকে আমরাও অনলাইনে ভোট দিয়ে জানিয়ে দিতে চাই জাতিসংঘে আরও ৬টি ভাষার সঙ্গে সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা চাই। সারা দেশ থেকে এভাবে ভোট প্রদান করলে অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো। সবাই ভোট দিলে আমার বিশ্বাস জাতিসংঘে বাংলা প্রতিষ্ঠা পাবে।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, গ্রামের সংবাদের সম্পাদক আব্দুল মুন্নাফ, দৈনিক সংবাদের প্রতিনিধি দেবুল কুমার দাস, দৈনিক যায়যায়দিনের জিএম আশরাফ, দৈনিক সকালের জেলা প্রতিনিধি মশিয়ার রহমান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক দিনকালের প্রতিনিধি মিলন খান, দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি নুরুল ইসলাম লিটন, দৈনিক জন্মভূমির প্রতিনিধি আবুল বাশার, কলকাতা টিভি ও বিজনেজ ফাইলের প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী, সারাদিন বিডির প্রতিনিধি রাসেল ইসলাম, দৈনিক মাতৃছায়ার শাহিদুল ইসলাম শাহিন ও শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

আবেদন করতে ভিজিট করুন : www.jagonews24.com/makebanglaofficial

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

আরও পড়ুন