ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:২২ পিএম, ০১ মার্চ ২০১৮

যশোরের বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব মালামাল উদ্ধার করা হয়।

উদ্বারকৃত মালামালের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, চোরাকারবারি সীমান্তের বড়আঁচড়া গ্রামের মাঠে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে কয়েকটি বস্তা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। বস্তাগুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে বিপুল পরিমাণ কসমেটিক্স ও ইমিটেশন সামগ্রী পাওয়া যায়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

জামাল হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন