অপহরণ মামলায় ছাত্রলীগ নেতা আটক
অপহরণ মামলায় ফেনীর সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতা টুটুল সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, ১৯ জুলাই রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরশাহাভিকারী গ্রামের আব্দুল আলী সারেং বাড়ির ট্রাক চালক জাকির হোসেনের মেয়ে বই কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের পর দিন তার পিতা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। আর সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ ২২ জুলাই বুধবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় পুলিশ ছাত্রলীগ নেতা টুটুল পাটোয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।
২৩ জুলাই ওই কলেজ ছাত্রীর মা কাজল রেখা বাদী হয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগে মামলা দায়ের করে। পরে ওই কলেজ ছাত্রীর জবানবন্দির ভিত্তিতে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করে টুটুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পুলিশ উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে পিতা-মাতার জিম্মায় ছেড়ে দেয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জহিরুল হক মিলু/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’
- ২ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ৩ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৫ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার