চুলার বিস্ফোরণে ৭ দোকান পুড়ে ছাই
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হোটেলের চুলা বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে উপজেলার পারুলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হোসেন আলীর হোটেলের সামনে চুলার পাশে কাজ করছিল কর্মচারী। হঠাৎ চুলাটিতে বিস্ফোরণ ঘটে হোটেলের ভেতরে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। এতে একে একে ৭টি দোকান পুড়ে যায়। তাৎক্ষণিক হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই ৭টি দোকানের মালামাল টাকা পয়সা সব পুড়ে যায়।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন উদ্দিন এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা