জামালপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ হোসনে আরা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার জাহিদুল ইসলাম ওরফে আজিজুল চোরার স্ত্রী হোসনে আরাকে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজিজুল পালিয়ে যায়। আজিজুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলাসহ ৪টি মামলা বিচারাধীন আছে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানার এসআই সাদরুল হাসান খান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা