হবিগঞ্জে বোনের গায়ে হলুদে ভাইকে কুপিয়ে আহত
হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার সানাই কমিউনিটি সেন্টারে বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছেন দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবক শহরের নাতিরাবাদ এলাকার বাসিন্দা মেডিকেল টেকনোলজিস্ট দীপক ঠাকুরের ছেলে মুবিন ঠাকুর (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানাই কমিউনিটি সেন্টারে দীপক ঠাকুরের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১০টার দিকে মুবিন ঠাকুরকে মোবাইল ফোনে কল দিয়ে এক মেয়ে কৌশলে সেন্টারের নিচে নামিয়ে আনে। মুবিন নিচে নামার সঙ্গে সঙ্গে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান।
মুবিনের পরিবারের দাবি, সদর হাসপাতালের সামনে একটি ফার্মেসি মালিকের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে মুবিনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিছুদিন ধরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। শুক্রবার গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে ওই মেয়েটি তাকে ফোন দিয়ে নিচে নামতে বলে। মুবিন নিচে নামলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালান।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জাগো নিউজকে জানান, শনিবার দুপুর পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক