ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কক্সবাজারের ৩ সাংবাদিক

প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদান পেয়েছেন কক্সবাজারের তিন সাংবাদিক। শনিবার বিকেলে জেলা প্রশাসক মো. আলী হোসেন তাঁর কার্যালয়ে তিন সাংবাদিককে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, বিটিভি`র রোতাব চৌধুরী, সময় টিভি`র স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেল ও চ্যানেল টোয়েন্টিফোরের ককক্সবাজার প্রতিনিধি ইসমত আরা ইসু। তাদের ৫০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, সাংবাদিক ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ ও অ্যাডভোকেট আয়াছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এ পর্যন্ত কক্সবাজারের ৯ জন সাংবাদিক প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অর্থ সহায়তা পেয়েছেন।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই