ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পথচারীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৪ মার্চ ২০১৮

বিশ্ব যক্ষ্মা দিবসে যশোরে পাঁচ হাজার পথচারীর মাঝে মাস্ক বিতরণ করলো সমাজসেবামূলক সংগঠন স্বজন সংঘ। এসব মাস্ক ফ্রি বিতরণ করা হয়।

শনিবার শহরের ৬টি স্পটে ভ্রাম্যমাণ ক্যাম্পেইন করে এ মাস্ক বিতরণ করা হয়। ধুলোবালু থেকে নিজেকে রক্ষার জন্য ক্যাম্পেইন করে এ মাস্ক বিতরণ করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. সৈয়দ জি.জি.এ কাদরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বজন সংঘের সভাপতি জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ড. আঞ্জেলা গমেজ।

এতে বিশেষ অতিথি ছিলেন, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে’র সাধারণ সম্পাদক মিলন রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন স্বজন সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাধন কুমার দাস।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বজন সংঘের স্বেচ্ছাসেবীরা শহরের দড়াটানা, পালবাড়ি, মনিহার, চৌরাস্তা, চাঁচড়া ও খাজুরা স্ট্যান্ডে ভ্রাম্যমাণ ক্যাম্পেইন করে পথচারীদের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করে। এর আগে শনিবার সকালে দিবসটি উপলক্ষে স্বজন সংঘ শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে।

মিলন রহমান/এএম/জেআইএম

আরও পড়ুন