গোপালগঞ্জে অজ্ঞাত যুবকের গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহটি উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ৪/৫ দিন আগে ওই যুবককে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখে কে বা কারা তার মরদেহ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এস এম হুমায়ুন কবীর/এআরএ/পিআর